হোটেলের রুমে গোপন ক্যামেরা, সহস্রাধিক অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ!

প্রকাশিত: ০৫ আগষ্ট ২০১৯, ১০:২৩ পিএম
দক্ষিণ কোরিয়ায় একটি হোটেলের গোপন ক্যামেরায় ১ হাজার ৬০০ অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ভিডিওগুলো অনলাইনেও প্রচার করা হয়েছে। এদিকে, ওই অপরাধে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, হোটেলের গোপন ক্যামেরায় ১ হাজার ৬০০ অতিথির অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়েছে। মূলত টিভি, ওয়াল সকেট ও চুল শুকানোর যন্ত্রে ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল। এ ধরনের ক্যামেরা দক্ষিণ কোরিয়ার ৩০টি হোটেলের ৪২টি রুমে পাওয়া গেছে। প্রসঙ্গত, সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় পর্নোগ্রাফির বিরুদ্ধে আন্দোলন ছড়িয়ে পড়েছে। হাজারো নারী রাস্তায় নেমে পর্নোগ্রাফির বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: