সাব্বির রহমানের স্ত্রীর ছবি প্রকাশ (ছবিতে দেখুন)

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০১৯, ০৬:০৩ এএম
সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপের আগেই নতুন জীবনে পা রেখেছিলেন হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। চলতি বছর মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন তিনি। কিন্তু টানা খেলার মধ্যে থাকায় বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি। অবশেষে শনিবার (১৭ আগস্ট) আফতাব নগরে সিরাজ কনভেনশন সেন্টারে হলুদ দিয়ে শুরু হয় সাব্বিরের বিয়ের আনুষ্ঠানিকতা। সাব্বিরের স্ত্রী মালিয়া তাসনিম অর্পারা এক ভাই ও এক বোন। অর্পা রাজধানীর একটি কলেজে ইন্টার সেকেন্ডে ইয়ারে পড়ছেন। আর সাব্বিরের শশুর ব্যাবসা করেন। গায়ে হলুদে দুই পক্ষের নিকট আত্বিয় ছাড়া আর তেমন কেউই উপস্থিত ছিল না। সোমবার (২০ আগস্ট) পুলিশ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বৌভাত। পরে স্ত্রীকে নিয়ে নিজ গ্রাম রাজশাহীতে যাবেন তিনি। সেখানে ২৫ আগস্ট আরেকটি বৌভাত অনুষ্ঠান হবে। বিয়ের অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির। সব আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৮ আগস্ট টিমে যোগ দেবেন তিনি। ছবি-১ ছবি-২ ছবি-৩ ছবি-৪ ছবি-৫ ছবি-৬    

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: