ব্যাচেলর পয়েন্ট নিয়ে জনের খোঁচা, তর্ক যুদ্ধে ব্যাচেলর টিম

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ০৬:৪৩ পিএম
সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে শুরু হয়েছে তুমুল তর্ক যুদ্ধ। এই তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন তারকারাও। অভিনেতা ও গায়ক জন কবির নিজের ফেসবুকে লিখেছেন, 'Bachelor Point দেখা জাতি যখন Extraction ভালো হয় নাই বলে status দেয়...' আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তর্কযুদ্ধ। ব্যাচেলর পয়েন্ট ওয়েবসিরিজটি বেশ জনপ্রিয়। সিরিজের পাশা চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল। তিনি স্ক্রিনশটটি শেয়ার করে কবি আব্দুল হাকিমের একটি কবিতার উদ্ধৃতি দিয়েছেন , ‘যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।’ জন কবিরের পোস্টে গিয়ে অভিনেতা সিয়াম নাসির লিখেছেন, 'ভাইজান এইটা ভুল বললেন, এই সিরিয়ালটা সাধারণ মানুষ দেখে এবং জনপ্রিয় একটা নাটক। এর মানে তা না এইটা নিয়ে মজা করতে হবে। ভাই আপনি প্রিয় মানুষ বেয়াদবি হলে মাফ করবেন অন্য কিছু দিয়ে এক্সাম্পল দিতে পারতেন। নিজের দেশের নিজের নাটক দিয়ে নয়।' ব্যাচেলর পয়েন্টের নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, বাংলাদেশে আমরা যারা মিডিয়াতে কাজ করি, সিনেমা বানানো, নাটক নির্মাণ, গান, অভিনয় কিংবা অন্য যেকোনো কাজ। আমরা অনেক কষ্ট করে ভালবেসে, অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে করি যেটা অবশ্যই দর্শক এবং জন ভাই নিজেও জানেন। বাংলাদেশে বহু আলোচিত, সমালোচিত নাটক, সিনেমা তৈরি হয়েছে সামনেও হবে। মতের মিল অমিল থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি যদি মনে করি আমার মতের সাথে যাদের মিল আছে তারাই শুধুমাত্র স্মার্ট আর বাকিরা ক্ষ্যাত তাহলে নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান ভাবা হবে। সিরিজের অভিনেতা শামীম হাসান সরকার জন কবিরকে মেয়াদোত্তীর্ণ উল্লেখ করে বলছেন, 'আপনি সত্যিই দারুণ কিন্তু মেয়াদ উত্তীর্ণ জনাব জন ভাই..!' পলাশ লিখেছেন, 'জন কবির ভাই, আপনার এই ফ্রাসট্রেটেড স্ট্যাটাস দেখে মনে হচ্ছে, বাংলাদেশের নাটক নিয়ে আপনি হতাশায় ভুগছেন। আপনি বাংলাদেশের একজন সাংস্কৃতিক ব্যক্তি হয়ে বাংলাদেশের কনটেন্টকেই ক্ষ্যাত বানিয়ে ফেল্লেন! আপনি নিজেও তো একজন অভিনেতা। বাংলাদেশের নাটকেই তো আপনি একটিং করেন। তাই নাহ? তাহলে "এক্সট্রাকশন" ভালো কিংবা খারাপ সেই মুল্যায়ন করতে গিয়ে আপনি আমাদের দেশের একটি জনপ্রিয় ( দর্শক জরিপে) সিরিজকে অবমুল্যায়ন করতে পারেন না৷ যারা "ব্যাচেলর পয়েন্ট" দেখে তারা সবাই কি ক্ষ্যাত? মনে রাখবেন ভাইয়া, যে জাতি "ব্যাচেলর পয়েন্ট" দেখে সেই জাতিই কিন্তু আপনাকে জন কবির বানাইছে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: