প্রচ্ছদ / নিজেকে বড় আর বিশেষ মনে করা একটা মানসিক ব্যাধি / বিস্তারিত
নিজেকে বড় আর বিশেষ মনে করা একটা মানসিক ব্যাধি
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০, ০১:৩৮ এএম
আত্মরতিমূলক ব্যক্তিত্ব ব্যাধি কারন: নারকিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারের কারণ সমূহ এখনও সবগুলো জানেনা গবেষকরা। তবে তারা সম্ভাব্য কতগুলো কারন নির্ণয় করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য:
জৈবিক এবং জেনেটিক কারণ: গর্ভাবস্থায় বিকাশজনিত কোনো কারণে এমন কিছুর প্রভাব পরবর্তী জীবনে ঘটে থাকতে পারে। অপরদিকে অন্য আরেকটি জৈবিক কারণস্বরূপ কোনধরনের স্নায়বিক সমস্যা, মস্তিষ্কের আবেগীয় ও বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ায় কোনো সমস্যার দরুণও এমনটা হতে পারে।
সামাজিক ও পারিবারিক কারণ: NPD আক্রান্ত ব্যাক্তিদের উপর গবেষনা করে দেখা গেছে যে এই রোগরে জন্য সামাজিক ও পারিবারিক একটি বড়সর কারণ। শিশু বয়সে মাত্রাতিরিক্ত আহলাদ পাওয়া। মেধাবী হওয়ায় সামাজিকভাবে অতিরিক্ত বাহবাহ পাওয়ায় ব্যাক্তির মধ্যে একটি অতিরিক্ত মাত্রার কনফিডেন্স তৈরি হয়ে যায়। যার করনে পরবর্তি সময় ব্যাক্তির মধ্যে অহংকার,ক্রোধ সহ নানা রকম সমস্যার তৈরি হয়। এছাড়া শিশুবয়সে না বিচারে ন্যায়, অন্যায়, ভুল ও সঠিক সব কাজেই সায় দিয়ে বড় করা। আবার পক্ষান্তরে সমালোচনার শিকার হওয়া, সমাজে অনেকের কাছে ব্যাঙ্গর মুখোমুখি হওয়াটাও এটার কারণ হতে পারে।
কখন ডাক্তারের সাথে দেখা করতে হবে: NPD তে আক্রান্ত ব্যাক্তিরা কোনভাবেই এই ধরনের সমস্যা সমূহকে রোগ বলতে নারাজ। তারা এতটাই আত্মবিশ্বাসি থাকে যে তাদের ভুল হতে পারে সেটা অসম্ভব। একারনে তাদের চিকিৎসা নেয়ার সম্ভাবনা কম। যদি কেউ চিকিৎসা নিতেও যায় তাহলে তারা সম্ভাবত হতাশা, ড্রাগ বা অ্যালকোহল ব্যবহার, বা অন্য কোনও মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণগুলির জন্য যাবে।
আত্ম মর্াদাবোধের অপমানের কারণে এই রোগে আক্রান্ত ব্যাক্তিরা চিকিৎসা নিতে চায়না।
NPD এর চিকিৎসা: যেহেতু আক্রান্ত ব্যক্তির মাঝে নিজের বিশ্বাসের প্রতি প্রচন্ডরকমের অহংবোধ কাজ করে এবং যেহেতু তাদের মাঝে ঘুরে ফিরে নিজেদের সঠিক মনে করার প্রবণতাটাই কাজ করে, সেক্ষেত্রে একা কোনো থেরাপিস্ট এর পক্ষে এদেরকে সহজে নিজেদের ধারণার বাইরে কিছু বুঝানো অনেক কষ্টদায়ক, এবং অনেকাংশেই অসম্ভব।তাই এক্ষেত্রে গ্রুপ থেরাপি, মানে অনেকগুলো সাইকিয়াট্রিস্ট/কাউন্সিলর এর সম্মিলিত থেরাপি কার্যকর হবার সম্ভাবনা অনেক বেশি থাকে। এক্ষেত্রে অনেকেই Mentalization based therapy, transference-focused psychotherapy, ও schema-focused psychotherapy পদ্ধতিগুলোর প্রয়োগ সমর্থন করে থাকেন।
আমাদের করনীয়: নারকিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডারটি প্রায়শই শুরু হয় কৈশোরে বা যৌবনের শুরুতে। এই ধরনের রোগীর আচরণ যদি বাড়াবাড়ি পর্ায় চলে যায় তাহলে প্রথম কাজ হবে রোগীকে বুঝিয়ে শুনিয়ে বা ভুলিয়ে ভালিয়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া।
এছাড়াও ব্যক্তিটির পরিবার, স্বজন, বন্ধুবান্ধব ও কাছের মানুষদের সম্মিলিত সমর্থন, মানবিক সাহায্য একান্ত প্রয়োজন রোগীর জন্য। সঠিকভাবে সুদীর্ঘ থেরাপির মাধ্যমে আক্রান্ত ব্যাক্তিকে সুস্থ করে বের করে আনা সম্ভব এই জঘণ্য আচরণ থেকে।
[Dr. John Grohol, founder and Editor-in-Chief of Psych Central ও ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে লেখাটি সম্পূর্ করা হয়েছে।]
লেখক: আমিরুল ইসলাম
বিএসসি (মনোবিজ্ঞান), এমএসসি (ক্লিনিক্যাল সাইকোলজি),
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
BD24Live.com © ২০২২ | নিবন্ধন নং- ৩২ - Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: