জয়পুরহাটের আক্কেলপুরে ঔষধের দোকানে অভিযান চালিয়ে পৃথক ব্যবসায়ীর ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করা হয়। সোমবার (২ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে মেয়াদ উত্তির্ণ ও রেজিষ্ট্রেশন বিহিন ঔষধ বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে রেল গেট তিনমাথা মোড়ের ঔষধ ব্যবসায়ী রাব্বি হায়দার চৌধুরীর দোকানে এবং রেল স্টেশন সংলগ্ন আতোয়ার রহমানের দোকানে মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ রাখার দায়ে ৫ হাজার এবং একই অপরাধে রাফি ফার্মেসির মালিক রবিউল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, ঔষধ প্রশাসন অধিদপ্তর জয়পুরহাটের ড্রাগ সুপার মোকছেদুল আমিন। এসময় ওই দোকানগুলো থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তির্ণ, রেজিষ্ট্রেশন বিহিন ও ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস. এম হাবিবুল হাসান বলেন, ‘ঔষধ যেমন মানুষের জীবন রক্ষা করে মেয়াদ উত্তির্ণ ঔষধ তেমনি জীবন হানি ঘটায়। করোনাকালীন সময়ে এধরনের অপরাধ ছাড় দেওয়া হবে না। ঔষধগুলো জব্দ এবং জরিমানা করে তাদের কঠোরভাবে সর্তক করা হয়েছে। অভিযান অব্যহত থাকবে’।
পাঠকের মন্তব্য: