কুমিল্লায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ০১:৪৪ এএম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে বর্ষা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকালে উপজেলার দুলালপুরে এ ঘটনা ঘটে। নিহত বর্ষা মনি উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে বর্ষা মনি পরিবারের লোকজনের অগোচরে খেলার ছলে বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে পাশের খালে খোঁজ করে নিহত বর্ষা মনিকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক বর্ষা মনিকে মৃত ঘোষণা করেন। পরে একইদিন সন্ধ্যায় নিহত বর্ষা মণিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: