স্বামী-সন্তানসহ দেশে ফিরলেন ‘মেহেরজান’র নায়িকা শায়না

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১১:০২ পিএম
‘এক জীবনে এত প্রেম পাব কোথায়’ শিরোনামের জনপ্রিয় গানটির ভিডিওতে হাজির হয়ে রাতারাতি সবার নজর কেড়েছিলেন মডেল ও অভিনেত্রী শায়না আমিন। তার মিষ্টি হাসিতেই পাগল করে দিয়েছিলেন সবাইকে।২০০৬ সালে ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর বেশকিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। বিজ্ঞাপন, নাটকে নিয়মিত দেখা যাচ্ছিল তাকে। জনপ্রিয়তা নিয়ে নাম লেখান সিনেমায়। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘মেহেরজান’ নামের সেই সিনেমা কম জল ঘোলা করেনি এ দেশের চলচ্চিত্রাঙ্গনে। চারদিকে নানা আলোচনা শায়নাকে ঘিরে এমন সময় হুট করে শায়না পাড়ি জমান সুদূর লন্ডনে। সেখানেই বিয়ে করে যুক্তরাজ্য প্রবাসী স্বামীর সঙ্গে পাতলেন সুখের সংসার। স্বামীর নাম মাসুদ রানা। মিষ্টি চেহারার সেই শায়নার ঘরে এখন দুই সন্তান। ২০১৮ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে পুত্র নুমাইর আমিন রানাকে জন্ম দেন শায়না। এর আগে ২০১৫ সালের ৯ ডিসেম্বর প্রথম সন্তানের মুখ দেখেন। সেবার মেয়ে সন্তানের মা হয়েছিলেন তিনি। তার মেয়ের নাম আরশিয়া। সম্প্রতি অনেক দিন পর দেশে ফিরেছেন শায়না। রোববার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক ভিডিও পোস্ট করে শায়নাই দিলেন এই খবর। ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন যাবে বাড়ি আমার। অবশেষে আমরা আমাদের ঘরে ফিরেছি।’ ভিডিওতে শায়নার সঙ্গে তার স্বামী ও সন্তানদেরও দেখা গেছে। তবে কতদিনের দিনের জন্য দেশে এলেন এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: