নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন আবেদ সরকার
বাংলাদেশে এখন ডিজিটাল উদ্যোক্তার সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন অনেকেই। অনেকেই এখন চাকরির পিছনে না ঘুরে হচ্ছেন উদ্যোক্তা। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। ঘরে বসে উপার্জন করছেন মাসে লক্ষাধিক টাকা।
আমাদের দেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন অনেকেই। তার মধ্যে ব্যতিক্রমী এক নাম আবেদ সরকার। যিনি প্রথমে ফ্রিল্যান্সিং জীবনে যাত্রা শুরু করে হয়েছেন একজন উদ্যোক্তা এবং পরবর্তীতে দেশের বেকার তরুণ-তরুণীদেরকে উদ্যোক্তা তৈরি করতে কাজ করে যাচ্ছেন দিনের পর দিন।
তার মূলমন্ত্র হলো, নিজে উদ্যোক্তা হও, অন্যকে উদ্যোক্তা তৈরিতে সাহায্য করো। আবেদ সরকার বর্তমানে তরুণ উদ্যোক্তাদের কাছে সুপরিচিত এবং জনপ্রিয় নাম। তিনি ‘স্বাধীন উদ্যোক্তা’ ডিজিটাল এজেন্সির প্রতিষ্ঠাতা। একজন সফল ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং উদ্যোক্তা হিসেবে অনেকের কাছেই পরিচিত মুখ।
‘স্বাধীন উদ্যোক্তা’র মাধ্যমে টেক রিলেটেড বিভিন্ন সমস্যার সমাধান করে দেওয়া এবং দেশ-বিদেশের অনেক ক্লায়েন্টদের সাথে কাজ করে আসছেন তিনি।
ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষক হিসেবে আবেদ প্রশিক্ষণ দিয়েছেন বেশ কিছু তরুণ-তরুণীদের। আইটি সেক্টরের বিভিন্ন প্রকার সমস্যায় সমাধান করতে পছন্দ করেন তিনি। তিনি খুব অল্প বয়সে ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন কলাকৌশল শিখে কাজ করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, পাবলিক ফিগার, সেলেব্রিটি, লেখক, উদ্যোক্তা, ইনফ্লুয়েন্সার, মিডিয়া প্রফেশনাল, খেলোয়াড়, মিউজিসিয়ান, সাংবাদিক, অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডগুলোর সাথে।
তার নেতৃত্বে কাজ শিখেছেন শতাধিক তরুণ-তরুণীগণ। বেকার সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে সুযোগ হয়েছে তাদের কর্মসংস্থানের, অনেকেই দেশ-বিদেশে কাজ করে আয় করছেন প্রতিনিয়ত। তার প্রধান লক্ষ্য এখন বেকার তরুণদের জন্য কর্মস্থল তৈরি। তিনি বাংলাদেশের বেকারত্ব দূর করার জন্য ও কাজ করছেন দীর্ঘদিন যাবত। যা যেমন বাংলাদেশের বেকারত্ব কমানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক ভূমিকা পালন করবে।
আবেদ যেমন শতাধিক তরুণের কর্মসংস্থানের সৃষ্টি করেছেন তেমনি প্রতিনিয়ত খুব সহজে গ্রাহকরা পাচ্ছেন তাদের নিদিষ্ট সেবা। এছাড়াও এখান থেকে যারা উদ্যোক্তা হচ্ছেন তারাও প্রশিক্ষণ দিচ্ছেন নতুন তরুণ উদ্যোক্তাদের।
আইটি সেক্টরের প্রতি ভালোবাসা ছিল তার শৈশব থেকেই। ২ জি নেটওয়ার্কের যুগ থেকেই ঘাটাঘাটি করতেন ইন্টারনেট নিয়ে। হেঁটে চলেছেন নিজের পছন্দের এই পথে। আবেদ সরকার ও তার দুই বন্ধু মোঃ ইসমাইল আহমেদ এবং ইমরান নাজিম মিলে একদিন চায়ের আড্ডায় ডিজিটাল এজেন্সি নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে ‘স্বাধীন উদ্যোক্তা’ নামে একটি ডিজিটাল এজেন্সির যাত্রা শুরু করেন আবেদ সরকার ও মোঃ ইসমাইল আহমেদ। ‘স্বাধীন উদ্যোক্তা’ ডিজিটাল এজেন্সি গ্রাহকদের ব্যতিক্রমধর্মী আইটি সেবা দিয়ে আসছে।
আবেদ বলেন, দিনদিন প্রযুক্তি নির্ভর হচ্ছে সকল খাত। তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ উদ্যোক্তা তৈরি করতে চাই। তারাই একসময় বাংলাদেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখবে, অবদান রাখবে রেমিটেন্স অর্জনে। পড়াশোনার পাশাপাশি তরুণরা যেন নতুন কিছু শিখতে পারে আয় করতে পারে ইন্টারনেট এবং ডিজিটাল প্লাটফর্মকে কাজে লাগিয়ে, স্বপ্নটা তার এমনই। আবেদ কে দেখে তরুণ সমাজের অনেকেই অনুপ্রাণিত হয়ে কাজ করছেন আইটি সেক্টরে। তারাও ভূমিকা রাখতে চান মতো বাংলাদেশের অর্থনীতিতে।
‘স্বাধীন উদ্যোক্তা’ এখন বাংলাদেশের নামকরা প্রতিষ্ঠান। এখন আর চাকরির জন্য কোথাও যেতে হয় না মেধাবী শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের কাজ দিচ্ছেন ‘স্বাধীন উদ্যোক্তা’র প্রতিষ্ঠাতা আবেদ সরকার ও মোঃ ইসমাইল আহমেদ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: