হোটেল রুমের ভিডিও ফাঁস, রেগে আগুন কোহলি
বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ব্যস্ত সময় পার করছেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। চলতি বিশ্বকাপে বেশ ভালো সময়ও কাটাচ্ছেন তিনি। সুপার টুয়েলভে প্রথম দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি করে আনন্দে ভাসছেন। কিন্তু অপ্রীতিকর ঘটনা তাকে হতাশ করলো। কোনও এক ভক্ত তার হোটেল রুমে ঢুকে ভিডিও করে তা প্রচার করেছে।
সোমবার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভারতের সাবেক অধিনায়ক। সেখানে দেখা গেছে কোনও একজন তার রুমে ঢুকেছেন এবং মোবাইল ফোন দিয়ে তার রুমের ভিডিও ধারণ করছেন। কোহলির ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র দেখাচ্ছেন। রুমের মধ্যে কারও অনুপ্রবেশে ক্ষুব্ধ কোহলি। তার ব্যক্তিগত গোপনীয়তা লংঘনে বেশ চটেছেন ডানহাতি ব্যাটসম্যান। ইনস্টাগ্রামে ওই ভিডিও দিয়ে ক্যাপশনে তিনি তার প্রতিক্রিয়া জানান।
কোহলি লিখেছেন, ‘আমি বুঝতে পারি যে ভক্তরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখে খুব খুশি ও উত্তেজিত হয়। তাদের সঙ্গে আলাপ করে রোমাঞ্চিত হয়, আমি সবসময় সেটার তারিফ করি।’
ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সংশয়ে পড়ে গেছেন তিনি, ‘কিন্তু এই ভিডিও ভয়ঙ্কর, আমার গোপনীয়তা নিয়ে আমাকে খুব বিভ্রান্তির মধ্যে ফেলে দিলো। আমি যদি আমার নিজের হোটেল রুমেই গোপনীয়তা রাখতে না পারি তাহলে কোথায় আমি ব্যক্তিগত জায়গা প্রত্যাশা করতে পারি? এই ধরনের অন্ধভক্তি এবং গোপনীয়তায় আক্রমণে আমি খুশি নই। দয়া করে কারও গোপনীয়তার প্রতি শ্রদ্ধা রাখুন এবং বিনোদনের জন্য তাদের পণ্য মনে করবেন না।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]





পাঠকের মন্তব্য: