গত বছর বন্যা পরিস্থিতির কারণে ম্লান হয়েছিল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অনেক মানুষের ঈদ আনন্দ। বিশেষ করে সিলেট বিভাগের বেশিরভাগ জেলার মানুষই চরম ভোগান্তিতে ছিলেন।
বৃষ্টির কারণে পশু কুরবানি নিয়ে চরম দুর্ভোগে পড়েছিলেন পদ্মা, যমুনা নদী অববাহিকার বাসিন্দারাও। তবে এ বছর ঈদ উল আজহার আগে ও পরে বন্যা নিয়ে ইতিবাচক বার্তাই দিচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আরও পড়ুন: নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধির ফলে এরই মধ্যে বন্যা কবলিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জের বেশ কিছু অঞ্চল। এছাড়া বৃষ্টির কারণে বিপৎসীমার কাছাকাছি পৌছেছে পদ্মা ও যমুনা নদীর পানিও।
এ সপ্তাহে পরিস্থিতির উন্নতি হতে পারে উল্লেখ করে তিনি আরও বলেছেন, সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বৃহস্পতিবার থেকে পানি কিছুটা নামতে শুরু করেছে।
যার ফলে সিলেট বিভাগের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানান তিনি।
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর