সিরাজগঞ্জের শাহজাদপুরে সার্ভেয়ারকে ঘুষ দিয়েও কাজ না হওয়ায় সেই টাকা ফেরত চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছেন এক ভুক্তভোগী। গোলাম হোসেন নামের করশালিকা গ্রামের এক ব্যক্তি এই অভিযোগ করেন।

আবেদনে গোলাম হোসেন উল্লেখ করেন, করশালিকা ও চরধুনাইল গ্রামের রাস্তা নির্মাণের জন্য করতোয়া নদী থেকে বালি উত্তোলনের প্রয়োজন ছিল। এই কাজের জন্য সার্ভেয়ার জাকিরুল ইসলাম সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। গ্রামবাসীদের রাস্তার স্বার্থে বাধ্য হয়ে তিনি জাকিরুল ইসলামকে ওই টাকা দেন। তবে টাকা দেওয়ার পরও ভূমি অফিস থেকে গ্রামবাসীদের পক্ষে কোনো প্রতিবেদন দেওয়া হয়নি। ফলে, গত ২৯ এপ্রিল শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উৎকোচের টাকা ফেরত চেয়ে আবেদন করেন তিনি।
অভিযুক্ত সার্ভেয়ার মোঃ জাকিরুল ইসলাম ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কারো কাছ থেকে কোনো প্রকার উৎকোচ তিনি নেননি।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান জানান, তিনি এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমানকে নির্দেশ দিয়েছেন। তদন্তের পর দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর