• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো. আব্দুল্লাহ হক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:০১ বিকাল

দামুড়হুদায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সরকারি দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যকে মোটরসাইকেল দিয়ে ধাক্কা দিয়ে গুরুতর আহত করার ঘটনায় দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারনামীয় আসামি মোঃ মারুফ হোসেন (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) রাত ২টার দিকে দর্শনা থানাধীন উজলপুর গ্রামে শাহাবুলের বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মারুফ হোসেন দর্শনা থানার জয়নগর (কাস্টমপাড়া) গ্রামের আব্দুস সামাদ ওরফে জাম্বুর ছেলে।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় এবং দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল্লাহর তত্ত্বাবধানে দামুড়হুদা মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোঃ মাহাবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই মোঃ শামসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নৈশ টহলে বের হন। রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে দামুড়হুদা থানার লোকনাথপুর গ্রামে ফায়ার সার্ভিসের উত্তর পাশে ছোট পোল নামক স্থানে হাইওয়ে সড়কে দায়িত্ব পালনকালে লোকনাথপুর থেকে দর্শনাগামী একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতিতে আসতে দেখে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা।

এ সময় মোটরসাইকেল আরোহী সংকেত অমান্য করে পালানোর উদ্দেশ্যে কর্তব্যরত কনস্টেবল মোঃ আলমগীর হোসেনকে (নং-৮১৯) সজোরে ধাক্কা দেন। এতে তাঁর মাথা, চোখ, পিঠ ও পায়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে মোটরসাইকেল আরোহী লাল-কালো রঙের হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নং- চুয়াডাঙ্গা-হ-১৪-৯৭০৫) ঘটনাস্থলে ফেলে পালিয়ে যান।

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে ফেলে যাওয়া মোটরসাইকেলটি ২৩ অক্টোবর রাত ১২টা ৪৫ মিনিটে বিধি অনুযায়ী জব্দ করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ২৩ অক্টোবর মামলা নং-১৪ দায়ের করা হয়। দণ্ডবিধির ১৮৬, ৩৩২, ৩৩৩, ৩৫৩ ও ৩০৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মারুফ হোসেনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার দর্শনা থানা ও ঝিনাইদহের কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর বিভিন্ন ধারায় মোট ৯টি মামলার তথ্য রয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]