• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৫ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৬, ০৭:০২ বিকাল

নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধে মাঠে নামছে ক্যাব

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, ভোক্তা অধিকার সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে আলোচনা সভা করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), নগরকান্দা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্যাবের নগরকান্দা শাখার সভাপতি এহসানুল হক মিয়া। সভায় উপস্থিত ছিলেন, ক্যাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কার্যনির্বাহী সদস্য ও সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির সাবেক শিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান (বাবলু), কার্যনির্বাহী সদস্য ও নগরকান্দা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামছুল হুদা হুদু, কার্যনির্বাহী সদস্য ও লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এফ এম সিদ্দিকুল আলম (বাবলু), কার্যনির্বাহী সদস্য ও নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।

এ ছাড়া সভায় ক্যাবের সহসভাপতি মনিরুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান মোল্যা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য বলরাম কর্মকার, কামাল হোসেন পলাশ ও মুফতি হেদায়েত উল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সভায় খাদ্যে ভেজাল রোধের পাশাপাশি ভোক্তা অধিকার লঙ্ঘন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম প্রতিরোধে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা হয়। নিরাপদ শিশুখাদ্য নিশ্চিত করা, গুড় ও দুধে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার প্রতিরোধ, দুধের বিশুদ্ধতা যাচাইয়ে ল্যাকটোমিটার সংগ্রহ এবং ওষুধে ভেজাল রোধের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া কীটনাশকের অনুমোদন ও নির্ধারিত মূল্য যাচাই, বইয়ের গায়ে মুদ্রিত মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসংগতি পর্যবেক্ষণ এবং নগরকান্দার কাঠপট্টি এলাকায় জনসমাগমস্থলে আসবাবপত্রে কীটনাশক স্প্রে করার বিষয়ে সচেতনতা তৈরির বিষয়েও আলোচনা করা হয়।

জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট তৈরি ও বিতরণ, মাইকিং, ভেজালবিরোধী ব্যানার স্থাপন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন সভায় অংশগ্রহণকারীরা। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ। খাদ্যে ভেজাল ও বাজারের অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]