দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি সদরস্থ শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিদর্শন করেছেন ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।
বুধবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে তিনি বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম এবং রিজিয়নের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি বাবু স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী লোকজন।
পরিদর্শনকালে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ মন্দির পূজা কমিটির নিকট উপহার সামগ্রী তুলে দেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজা-উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”
পরে তিনি পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা কমিটির সঙ্গে মতবিনিময় শেষে মন্দির ত্যাগ করেন।
সর্বশেষ খবর