শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে লাবিব হাসান নামের এক বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী উত্তরবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব ওই এলাকার আঙ্গুর মিয়ার একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামের নিজ বাড়ির উঠানে পানির বোতল নিয়ে খেলছিল শিশু লাবিব। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে উঠানের পূর্ব পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি ও কান্নাকাটি শুরু করেন। একপর্যায়ে তাদের কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে শিশুর দাদা রেজাউল করিম পুকুরে নেমে লাবিবকে উদ্ধার করলেও ততক্ষণে শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর