বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাগেরহাট জেলা যুবদলের ১২টি ইউনিটের নেতা কর্মীরা শহরের স্বাধীনতা উদ্যানে এসে জড়ো হয়। সেখান থেকে নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসান, পৌর যুবদলের আহবায়ক মোঃ সুমন পাইক, রামপাল উপজেলা যুবদলের আহবায়ক শেখ জিয়াউর রহমান জিয়া, মোংলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাফুল ইসরাম, শরোনখোলা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইব্রাহিম মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের আহবায়ক মুরাদ চৌধরী, চিতলমারী উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, মোড়েলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সোহাগ হাওলাদার, ফকিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু মোল্লা, মোল্লাহাট উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন, চিতলমারীঢ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর