ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেনের ধাক্কায় যশোরে ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনটি কৃষ্ণবাটি এলাকায় পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ ও নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর