• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৫২ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল

নালিতাবাড়ীতে মসজিদে ঢুকে হামলা ভাংচুরের ঘটনায় গ্রেপ্তার ২

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি মসজিদে ঢুকে ইমামসহ মুসল্লিদের মারধর, হামলা ও মসজিদের আসবাবপত্র ভাংচুরের ঘটনায় দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে শেরপুর শহরের নয়ানী বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করার পর দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা- নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি গ্রামের জহিরুল ইসলামের পুত্র উমর ফারুক ওরফে ফারুক পাগলা (৩৫) ও তার সহোদর ভাই ফরহাদ হোসেন (২৭)।

থানা পুলিশ সূত্র জানায়, গত শনিবার উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বারোমারী বাজার এলাকার চেল্লাখালী নদীর পশ্চিম পাড়ে উত্তর বাতকুচি ফরেস্ট অফিস সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে ওই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটানো হয়।

ওইদিন সন্ধ্যায় ফরহাদ হোসেন, উমর ফারুক ও রুবেল নামের তিনজন মদ্যপ অবস্থায় মসজিদের ভেতরে প্রবেশ করে ইমাম শফিকুল ইসলামের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে এই মসজিদে আযান দেওয়া যাবে না। আমাদের অনুমতি ছাড়া আর আযান হবে না।’

এই ঘটনায় ইমাম প্রতিবাদ করলে তারা তাকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে আত্মরক্ষার্থে ইমাম পালিয়ে গেলে তারা মসজিদের ভেতরে ঢুকে মাইক সেট, বৈদ্যুতিক বোর্ড, টিনের বেড়া ও অন্যান্য সামগ্রী ভাংচুর করে। এ সময় মুসল্লি হাবিবুর রহমান ও কাজল মিয়া হামলাকারীদের বাঁধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। তখন গ্রামবাসি আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। পরে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “মসজিদে ঢুকে হামলা ও ভাংচুরের ঘটনায় মঙ্গলবার দুইজনকে গ্রেপ্তার করে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

মুনতাসির/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]