পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে ভাঙচুরের ঘটনায় ইমরান আহমেদ সজীব নামে ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
বহিষ্কৃত সজীব পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি। গত বৃহস্পতিবার সকালে কলেজের একটি কক্ষে ঢুকে তিনি ভাঙচুর করেন এবং মুখ ঢেকে সহযোগীদের দিয়ে ভিডিও ধারণ করান। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়। ঘটনার উদ্দেশ্য সম্পর্কে কলেজ কর্তৃপক্ষ কিছু জানাতে পারেনি।
এ ঘটনায় কলেজ অধ্যক্ষ পান্নালাল দে ওই দিনই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিচয় নিশ্চিত হলে সজীবকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়।
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর