আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে বলে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা-এমন প্রশ্নে তিনি বলেন, “আমি খুবই আশাবাদী।”
তিনি বলেন,সময়সম্মত, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনকে আমরা গুরুত্ব দিই। গত সপ্তাহে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একটি মক ভোটিং পরিদর্শন করেন তারা। সেখানে নির্বাচন কমিশনের আগাম প্রস্তুতি, বিশেষ করে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের জটিলতা সামলাতে কমিশন যে পরিকল্পনা নিয়েছে, তাতে আমরা সন্তুষ্ট।
তিনি বলেন, “বাংলাদেশের নির্বাচন কমিশনের দক্ষতা ও পেশাদারিত্বকে ইইউ স্বীকৃতি দেয়। ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক অনুশীলনের একটি হবে বাংলাদেশ নির্বাচন।
তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জ মোকাবিলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। আসন্ন সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে রয়েছে। তবে বাংলাদেশের বৃহৎ জনসংখ্যা ও প্রথমবার ভোটে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক তরুণ ভোটারের কারণে ভোটার শিক্ষায় ব্যাপক কাজ করতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ নির্বাচনকে সহায়ক কিনা-এক প্রশ্নে তিনি বলেন, “দেশের সব পক্ষেরই এখন মনোযোগ দেওয়া উচিত বহু বছরের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুযোগটিকে বাস্তবে রূপ দিতে। বাংলাদেশ এখন নিজের ভাবমূর্তি পুনঃস্থাপনের সুযোগ পেয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর