• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক
বিডি২৪লাইভ ডট কম
প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৭ দুপুর

সুষ্ঠু ভোটের প্রত্যাশায় শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ দিনে শেষদিনে সুষ্ঠু ভোটের পরিবেশের প্রত্যাশা নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র জমার সময় রয়েছে।

১২ ফেব্রুয়ারির ভোটে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের প্রত্যাশা রেখেছেন।

ফেনী-১ আসনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র ঢাকা-১৭ আসনে জমা দেওয়ার। বিএনপি মহাসচিব ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। জামায়াত ইসলামী আমির শফিকুর রহমানের ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ঢাকা-১৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী ববি হাজ্জাজ।

তফসিল ঘোষণার পর থেকে এখান পর্যন্ত ৩ হাজারের বেশি প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছে। যারা মনোনয়ন জমার শেষ দিনে জমা দিচ্ছেন।

যা বলছেন প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট

ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কাছে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্বাচনী এজেন্ট সদস্য আব্দুস সালাম বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা জনগণের কাছে দোয়া চাই। এ নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে দলমত নির্বিশেষে সবার ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে দেশের সঙ্কট উত্তরণে সচেষ্ট হবেন।”

তিনি জানান, তারেক রহমান ঢাকা-১৭ আসনে আগেও ভোটার ছিলেন, বাসা ক্যান্টনমেন্টে ছিল। এ এলাকার প্রতি আলাদা একটা টান রয়েছে। শেষ মুহুর্তে সবার অনুরোধে প্রার্থী হয়েছেন।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ঠাকুরগাঁও-১ আসরনে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘদিন পরে দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।”

আগারগাঁও নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা ১৫ আসনে জামায়াত ইসলামী আমির শফিকুর রহমানের মনোনয়নপত্র জমা দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, যিনি এনডিএম চেয়ারম্যান ছিলেন।

সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, “কৌশলগত কারণে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। জোটে ছিলাম, আছি। কৌশলগত কারণে আমরা এক মার্কায় নির্বাচন করবো। আরপিও তে নিশিরাতে বদল আনা হয়েছে ষড়যন্ত্র করে। আমাদের নির্বাচনী মার্কা ধানের শীষ।”

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন সাংবাদিকদের বলেন, “ আমি আশা করছি এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। নারীরা নিরাপদে থাকবে। আমরা আশা করি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন।”

জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, “আমি বিএনপির পক্ষ থেকে লড়ছি। জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে আমি কোন চাপ বোধ করছি না। আমি মিরপুরের সন্তান। আমি আশা করছি এলাকাবাসী তাদের এলাকার সন্তানকে ভোট দিবেন।”

“ আশা করি নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করবেন” বলেন এ বিএনপি প্রার্থী।

ঢাকা-১৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বলেন, “আমরা আশা করছি যথাসময় নির্বাচন হবে। কিন্তু সারা বাংলাদেশের জনগণই নিরাপত্তার হুমকিতে রয়েছে। আমরা যারা প্রার্থী রয়েছি তারাও এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব সরকার লেভেল প্লেয়িং ফিল্ড অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন এবং মানুষের নিরাপত্তাও তারা নিশ্চিত করবেন।”

জানা যায়, ৩০০ আসনে ৬৯ জন রিটার্নিং অফিসার ও ৪৯৯ জন সহকারী রিটার্নিং অফিসার রয়েছেন। বর্তমানে ৫৯টি নিবন্ধিত দল রয়েছে। দলীয় প্রার্থীর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরা জামানতের রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দিচ্ছেন। ১১ ডিসেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে; একই দিন গণভোটও রয়েছে। ৫ জনের বেশি লোকের সমাগম থেকে বিতর, মিছিল ওশোডাউন না করার জন্য নির্দেশ দেন রিটার্নিং কর্মকর্তারা; তবে তা উপেক্ষিতও হচ্ছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]