রাজবাড়ীর পাংশায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১২টায় পাংশা সরকারি জর্জ হাইস্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
দোয়া অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডা. মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, ড্যাবের নেতা ডা. মো. নুরুনবী ইসলাম নয়ন, ডা. ইকরামুল ইসলাম সৌরভ।
এ সময় উপস্থিত ছিলেন পাংশা কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক সামসুল আলম সোহরাফ, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান, ডা. মোহাম্মদ দেলোয়ার হুসাইন, ডা. গিয়াসউদ্দিন খান, ডা. ফজলে রাব্বি, ডা. মোহাম্মদ কুতুব আহমেদ, ডা. মো. গিয়াস উদ্দিন খান, ডা. খন্দকার শোয়েব হোসেন, নুসরাত জাহান চাঁদনী, ডা. শাকিল মাহমুদ, ডা. রুতাবা রহমান লিমা, ডা. মো. নাজমুল হুদা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর