• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
আবু সাইদ
রৌমারি, কুডিগ্রাম প্রতিনিধি
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৩৮ বিকাল

অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রৌমারীতে মাদক, জুয়া, চাঁদাবাজি, যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন এবং কিশোর গ্যাং প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সদস্য ও স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের খেয়ারচর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির। উপস্থিত ছিলেন রৌমারী থানার অফিসার ইনচার্জ কাউসার আলী, যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং সদস্য ও সাধারণ জনগণ।

সভায় সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেছেন, সীমান্ত দিয়ে কীভাবে ও কার মাধ্যমে মাদক প্রবেশ করে, তা আপনারা সবচেয়ে ভালো জানেন। আপনারা তথ্য দিন, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। মাদকমুক্ত রৌমারী গড়তে পুলিশ ও জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুয়া, চাঁদাবাজি, যৌতুক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

রৌমারী থানার ওসি কাউসার আলী বলেন, ৬০ জন পুলিশ সদস্যের পক্ষে পুরো থানার মাদকের উৎস ও অপরাধীদের সব তথ্য এককভাবে জানা সম্ভব নয়। আপনারাই পুলিশের চোখ-কান ও হাত। আপনাদের তথ্যের ভিত্তিতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

সভায় স্থানীয় জনগণ নিজ নিজ এলাকায় অপরাধের তথ্য পুলিশকে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার আশ্বাস দেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]