আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার, অপরাধ দমন ও অপারেশনাল কর্মকাণ্ড ত্বরান্বিত করার লক্ষ্যে কমান্ডার খুলনা নৌ অঞ্চল, রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, (এন), এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহ পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) বরগুনা আসেন।
এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ও জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা সহ প্রশাসনিক কর্মকর্তারা।
পরিদর্শনকালে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা, অপরাধ দমন ও অপারেশনাল প্রস্তুতি আরও জোরদারের নির্দেশনা দেন। একই সঙ্গে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান নৌ সদস্যদের প্রতি। নির্বাচন ঘিরে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে—এমন আশ্বাস দেন তিনি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর