• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৬, ১০:১২ রাত

নালিতাবাড়ীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল–রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহণ করে তা ব্যাগে রেখেছেন।

ভিডিওতে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সেলিনা পারভীনকে বলতে শোনা যায়, “এখানে যা আছে সব খারিজ হবো কোন কথা নাই, তুই খালি বাবা টাকা পাঠাবি।”

ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরেই হয়রানি ও নানা অনিয়মের শিকার হচ্ছেন এমন অভিযোগ আগে থেকেই ছিল। তবে ঘুষ গ্রহণের সরাসরি ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নয়াবিল গ্রামের এক ভুক্তভোগী জানান, ২০ শতাংশ জমির নামজারির খারিজ করতে গেলে সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন ৮ হাজার টাকা দাবি করেন। সরকারি ফি ১ হাজার ৭০ টাকা হলেও অতিরিক্ত টাকার কারণ জানতে চাইলে তিনি বলেন, শুধু সরকারি ফি দিয়ে কাজ হয় না, উপরে দিতে হয় এবং তারও খরচ আছে। তিনি আরও দাবি করেন, মানুষ ইচ্ছা করেই ১০–১৫ হাজার টাকা অগ্রিম দেয় এবং টাকা দিলে কাজ সুন্দর করে করে দেন।

অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

এ ব্যাপারে নালিতাবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]