সিলেট বিভাগে ২৭০০ প্লাস পূজা মন্ডবের একটিতেও কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মসিউর রহমান।
তিনি আরও জানান, আমরা চাচ্ছি সবাই সামাজিক সম্প্রতির মাধ্যমে পালন করবো দূগাপূজা। এটা একটা উৎসব,আর যারা সনাতন ধর্মাবলম্বী তারা পূজা করবে আর আনন্দটা সবার বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার(২০ অক্টোবর)সন্ধ্যারপর উপজেলা সদর ইউনিয়নের রায়পারা (মধ্য তাহিরপুর) সার্বজনীন মন্দির পরিদর্শন করে হিন্দু সম্প্রদায় ও উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি কথা গুলো বলেন।
এরপূর্ব দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূগাপুজায় বিভিন্ন মন্ডব পরিদর্শন করেন। এরপূর্বে জেলা শহরের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন,সিলেট বিভাগে ২৭ শত প্লাস পূজা মন্ডব আছে,আর সুনামগঞ্জ সাড়ে ৪ শত পূজা মন্ডব। এর মধ্যে ৩২ টি পূজা মন্ডব তাহিরপুর উপজেলায় উৎসব মুখর পরিবেশ পালিত হচ্ছে। দূগাপূজা হচ্ছে আর আগামীতেও সবাই মিলে মিশে সম্প্রতির বন্ধনে থাকার আহবান জানান তিনি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী,সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক সাইদুল কিবরিয়াসহ মন্দির কমিটির সভাপতি,সম্পাদক সহ সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর