• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মো. নূর আলম
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৩ দুপুর

ঘাটাইলে ট্রাক–সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক ও সিএনজি চালিত টেম্পুর সংঘর্ষে গোপালপুরের এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের মরহুম কাশেমের (পেশকার) একমাত্র পুত্র শফিউর রহমান সুজন (৪০) এবং ঘাটাইল উপজেলার গারোবাজার এলাকার শহিদুল ইসলাম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক গ্যারেজ থেকে বের হয়ে মহাসড়কে উঠছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা সিএনজি চালিত একটি টেম্পু ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউর রহমান সুজন ও শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির চিকিৎসা চলছে।

এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, নিহতদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। নিহত শফিউর রহমান সুজন টাঙ্গাইল শহর থেকে সিএনজি যোগে নিজ বাড়ি গোপালপুরে ফিরছিলেন বলে জানা গেছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]