নগরের কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় থেকে হামিদচর পর্যন্ত রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে উঠা দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল মঙ্গলবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ গণমাধ্যমকে জানান, কালুরঘাট শিল্প এলাকার বাদামতল মোড় (শাহাজী চত্বর) থেকে হামিদচর পর্যন্ত রাস্তার উভয় পাশের অংশ ও ফুটপাত দখল করে দোকানসহ কাঁচা পাকা বিভিন্ন স্থাপনা গড়ে উঠে।
অভিযানে রাস্তার উভয় পাশ ও ফুটপাত থেকে প্রায় দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর