বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সম্প্রীতি র্যালির অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র এবং বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের যৌথ উদ্যোগে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক আন্তঃধর্মীয় সম্প্রীতি র্যালি বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে এই র্যালি উদ্বোধন করেন। এসময় অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সমাজে আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে বলেন, অসাম্প্রদায়িক, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে জ্ঞানসমৃদ্ধ প্রজন্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের কাজ করে যেতে হবে।
এসময় র্যালিতে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েম, অবসরপ্রাপ্ত অধ্যাপক কাজী নুরুল ইসলামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর