• ঢাকা
  • ঢাকা, রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৯ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৪ বিকাল

ঘুষ গ্রহণের অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তাকে শোকজ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল-রামচন্দ্রকুড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীনের প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারী) দুপুরে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ভূমি সংক্রান্ত একটি কাজ সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৯ হাজার টাকা ঘুষ গ্রহন করে তা নিজের ব্যাগে রাখছেন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এখানে যা আছে সব খারিজ হবে, কোনো কথা নাই। তুই খালি বাবা টাকা পাঠাবি।’

রাষ্ট্রীয় দায়িত্বে থাকা একজন কর্মকর্তার এভাবে প্রকাশ্য ঘুষ-দুর্নীতির নগ্ন প্রমাণ বলে মনে করছেন সচেতন মহল। ইতোমধ্যে ওই ভিডিওটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ঘুষ দিতে বাধ্য করছেন ওই ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সেলিনা পারভীন। ভাইরাল হওয়া এই ভিডিওটি তার দুর্নীতি ও ঘুষ গ্রহনের সেই অভিযোগের বাস্তব চিত্র ফুটে ওঠেছে।

সেবা প্রত্যাশীদের অভিযোগ, উপজেলার একাধিক ইউনিয়নে ভূমি অফিসে দালালচক্র ও অসাধু কর্মকর্তাদের দৌরাত্ম্যে সেবা প্রার্থীরা জিম্মি হয়ে পড়েছেন। ভিডিও ভাইরাল হওয়ার পরও যদি কেবল শোকজ নোটিশ দিয়েই দায় সারা করা হয়, তাহলে প্রকৃত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে না। এর তদন্ত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) সেলিনা পারভীনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। রোববার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। একই সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]