• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মো আবির
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৬ রাত

গণতন্ত্র রক্ষায় জনগণ ১২ তারিখ ব্যালটে জবাব দিতে প্রস্তুত: আতাউর

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আতাউর রহমান সরকারের দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আতাউর রহমান সরকার বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরেও যারা গণতন্ত্রের এই ধারাকে বন্ধ করতে চায়, তাদের জবাব আগামী ১২ তারিখ জনগণ ব্যালটের মাধ্যমে দেবে। ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের থামানো যাবে না।”

তিনি আরও বলেন, “শহীদ শরীফ ওসমান হাদী আমাদের যে আজাদীর লড়াই শিখিয়ে গিয়েছিলেন, আমরা সেই লড়াই অব্যাহত রাখবো। এই তরুণ প্রজন্ম আজাদী সংগ্রাম শিখে গিয়েছে।”

আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে তাদের নেতাকর্মীদের ওপর বিভিন্ন ধরনের বাধা ও হামলা চালানো হচ্ছে, যার ফলে নির্বাচনে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হচ্ছে না।

তিনি বলেন, “আমরা আশা করি প্রশাসন দ্রুত এসব ঘটনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের সঠিক প্রয়োগ দেখতে চাই। অন্যথায় আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব।”

উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা সেক্রেটারি মুন্সীজাদা বরকতুল্লাহ, উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি কবির আহমেদ, ওমর ফারুক সরকার, সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম, শিবির নেতা সাইফুল্লাহ আল আরিফ, সাবেক শিবির নেতা আমীর হোসেন এবং এনসিপি নেতা এম. এ. বাতেন।

নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হযরত মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. হাসনাত জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মতিন, ডা. রেজাউল করিম ও হাসানুজ্জামান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]