• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:৫৪ দুপুর

বিএনপির যেসব প্রার্থী পেলেন বড় সুখবর, তবে রয়েছে শর্ত

ফাইল ফটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চারটি আসনে বিএনপির তিন প্রার্থী আদালত থেকে গুরুত্বপূর্ণ স্বস্তির আদেশ পেয়েছেন। তবে এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু শর্তও।

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনের ফাহিম চৌধুরী—এই তিন প্রার্থীর নির্বাচনে অংশ নিতে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে তাদের বিরুদ্ধে দায়ের করা আপিলের অনুমতি মঞ্জুর করায়, আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী-এর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, চট্টগ্রাম-৪ ও চট্টগ্রাম-২ আসনে বিএনপির দুই প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এবং শেরপুর-২ আসনের প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন সংশ্লিষ্ট তিন আসনের জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

অন্যদিকে, ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুম-এর প্রার্থিতা নিয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে এ আসনে তার নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারি রিট দায়ের করেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা ও অ্যাডভোকেট আলী আজগর শরীফী।

উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম ও ড. এমএ কাইয়ুম—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]