• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
আল আমিন
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৫ বিকাল

ফুলবাড়িয়ায় বিএনপির ৬ নেতা বহিষ্কার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিএনপির ৬ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

১৫১ ময়মনসিংহ ৬ (ফুলবাড়িয়া) আসনে বিএনপির সাবেক এমপি প্রয়াত ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী আখতার সুলতানার পক্ষে অবস্থান নেওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জরিত থাকার দায়ে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বহিষ্কারকৃতদের বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথাও উল্লেখ করা হয়।

বহিষ্কারকৃতরা হলেন,ফুলবাড়িয়া উপজেলা বিএনপি নেতা মো. সোলাইমান রিপন,মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম,মো. নাজমুল হাসান রানা, আবুল কালাম সরকার ও মো. মনিরুজ্জামান।

বহিষ্কার প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম জানান, সাংগঠনিক সিদ্ধান্তে বহিষ্কার করেছে, তা করতেই পারে। তবে এমন সিদ্ধান্তে আমরা মোটেও চিন্তিত নই। আমরা আগামী ১২ ফেব্রুয়ারি ফুটবল মার্কাকে জয়যুক্ত করে তারেক রহমানকে এই আসন উপহার দিতে চাই।

এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহীনুর মল্লিক জীবন জানান, দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী ফুটবল প্রতীকের নির্বাচনে সহযোগীতা করায় দল তাদেরকে আজীবনের জন্য সংগঠন থেকে বহিষ্কার করেছেন। এমন আরো যেসব নেতা রয়েছে তাদেরও একই পরিণতি হবে বলেও তিনি জানান।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]