• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১২ সেকেন্ড পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫৬ বিকাল

নির্বাচিত হলে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো: মনিরুল

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, তিনি কুমিল্লা ৬ আসন থেকে নির্বাচিত হলে সংসদে গিয়ে প্রথম দাবি তুলবেন কোরআন শিক্ষা বাধ্যতামূলক করার। তিনি বিশ্বাস করেন, কোরআন শিক্ষা বাধ্যতামূলক হলে সমাজে পাপাচার কমে যাবে। মঙ্গলবার দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরীর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, "আমরা শুধু আধুনিক শিক্ষার দিকে ধাবিত হতে হতে ইসলামী জ্ঞান থেকে ছেলে-মেয়েদের দূরে সরিয়ে দিচ্ছি। প্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েরা ঠিকমতো কোরআন পড়তে জানে না, নামাজ পড়তে জানে না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে এবিষয়ে আমি ইতিমধ্যে প্রস্তাব করেও ফেলেছি। তিনি এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়েছেন এবং দ্বীন, দেশ ও জনগণের কল্যাণে সকল পদক্ষেপকে অগ্রাধিকার দিয়েছেন।"

তিনি আরও বলেন, "মসজিদের খতিব ও মুয়াজ্জিনরা সবচেয়ে অবহেলিত। দেশের সকল মসজিদের খতিব ও মুয়াজ্জিনকে সরকারি বেতনকাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে, দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাআল্লাহ এটা বাস্তবায়ন করা হবে।" মনিরুল হক চৌধুরী বলেন, "আলেমরা এদেশের সম্পদ। আলেমদের উপর কোনো আঘাত সহ্য করা হবে না। আলেম যে দলের যে মতেরই হোক তাদের রক্ষা করা ও নিরাপত্তা দেওয়া আমাদের সকলের দায়িত্ব।"

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কওমী মাদরাসার সভাপতি আল্লামা নুরুল হক। সঞ্চালনায় ছিলেন মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহ-সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী ও সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রাজ্জাক, রাণির বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা মুনির হুসাইন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মোতাহের হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]