দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তরসহ দেশের বিভিন্ন জেলার ২৬ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঢাকা মহানগর উত্তর ও ঢাকার বিভিন্ন থানা
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন—
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী; তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সোলেমান, মোজাহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির; তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তলিকুল ইসলাম বাহারুল ও মো. হুমায়ুন কবির।
এছাড়া ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. হানিফ; হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম; যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী অপু; ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকিং; শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ; থানা বিএনপির সদস্য সানাউল হক এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হক নুরুকেও বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অধীন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য মো. সোলায়মান রিপন, মো. মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সংগ্রাম, মো. নাজমুল হাসান রানা, মো. আবুল কালাম সরকার এবং ১৩ নম্বর ভবানীপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মনিরুজ্জামানকেও বহিষ্কার করা হয়।
গাইবান্ধা জেলা
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. সাদেকুল ইসলাম নান্নু, গজারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহিদুল ইসলাম, এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাদের হোসেন এবং সাধারণ সম্পাদক মো. রোকন মন্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর জেলা
এছাড়া দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সাহাজুলকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনকে সুসংগঠিত রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর