সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বরগুনার আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বরগুনার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আমতলী প্রেসক্লাবের সাবেক সদস্য খন্দকার আশশাকুর রহমান ফিরোজ(৬৮) বুধবার ৫ই ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।
তিনি বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম খন্দকার ফজলুল হকের ছেলে।মৃত্যু কালে তিনি স্ত্রী ২মেয়ে ও ১ছেলে রেখে যান।
পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৯টায় পটুয়াখালী হেতালিয়া বাঁধঘাট এলাকায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে ওষুধ নিয়ে আমতলীতে নিজ বাসায় ফিরবেন বলে ঢাকা কুয়াকাটা মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় বিপরীত থেকে একটি অটোরিকশা পিছন থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে মাথার হাড় ভেঙে যায় এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেন।
আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ডা. জামাল হোসাইন বলেন বৃহস্পতিবার সকাল ১০ঘটিকায় আমতলী সরকারি কলেজে তার প্রথম জানাজার নামাজ এবং বিকেলে আসরবাদ আয়লাপাতাকাটা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে তার নীজ বাড়িতে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন দেয়া হবে।
জীবদ্দশায় প্রফেসর ফিরোজ বরগুনার আমতলী,পুরাকাটা, কদমতলা ও বাবুগঞ্জে ৪টি ইংলিশ মিডিয়াম স্কুল প্রতিষ্ঠা করেন।বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ এর মৃত্যুতে আমতলী ও আয়লা পাতাকাটা ইউনিয়নে বইছে শোকের মাতম,তার বিদেহী আত্নার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর