আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের জন্য ৭ লাখের বেশি পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালটের মধ্যে প্রায় পৌনে চার লাখ ভোট দেশে ফিরে এসেছে, যা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন–বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসি জানায়, বিভিন্ন দেশে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। প্রবাসীরা গ্রহণ করেছেন ৫ লাখ ২৬ হাজার ৮ টি পোস্টাল ব্যালট। এরমধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৮০ হাজার ৪১৬ জন প্রবাসী এবং দেশে ফেরত পাঠাতে পোস্ট অফিসে পোস্টাল ব্যালট জমা দিয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী। আর রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ১ লাখ ৭ হাজার ১৬৮ টি।
ইসি আরও জানায়, দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের কাছে পাঠানো হয়েছে, ৬ লাখ ৬২ হাজার ৪৪৭ টি ব্যালট। এরমধ্যে গ্রহণ করেছেন ২ লাখ ৬০ হাজার ৬৬৮ জন ভোটার। ভোট দিয়েছেন ২ লাখ ১১ হাজার ১২২ জন আর পোস্ট অফিসে জমা দিয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৫১৯ জন। রিটার্নিং কর্মকর্তা এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন ২৭ হাজার ৩৬৭ টি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)
মাসুম/সাএ
সর্বশেষ খবর