• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
এম. এ. আহমদ আজাদ
হাওরাঞ্চল প্রতিনিধি (সিলেট বিভাগ)
প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৪ বিকাল

“দল যার যার, রেজা সবার”

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের পক্ষে গন জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি এই আসনটিকে নিজেদের চ্যালেঞ্জ হিসাবে গ্রহন করেছে। নবীগঞ্জ-বাহুবলে সবাই দল মত নির্বিশেষে রেজা কিবরিয়ার পক্ষে এককাট্টা হয়েছেন। বিশেষ করে ভোট ব্যাংক খ্যাত দিনারপুর পরগনার ৪টি ইউনিয়নের মানুষ এখন রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ। প্রতিটি জাতীয় নির্বাচনে দিনারপুরে ঐক্য জয় পরাজয়ে গুরুত্বপূর্ন ভুমিকা রাখে।

গত মঙ্গলবার দিনারপুর এলাকার মুরব্বিরা সাবেক একজন প্রবীন জন প্রতিনিধির বাড়ি বৈঠক করেছেন। আগামী শনিবার দিনার পুর এলাকার দেবপাড়া,গজনাইপুর,পানিউমদা ও পুটিজুরী ইউনিয়নের সব বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিরা এক সর্বদলীয় কর্মী সভা আহবান করেছেন। উক্ত সভা দিনারপুর বালিদ্বারা বাজারে অনুষ্ঠিত হবে। উক্ত সভা থেকে ঘোষনা দেয়া হবে “ দল যার যার, রেজা সবার” কারন রেজা কিবরিয়া হচ্ছেন দিনারপুর পরগনার সন্তান।

তার বাবা সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, সাবেক মন্ত্রী ও ৪বারের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী, সাবেক সংসদ সদস্য মাহবুবুর রব সাদী, সাবেক উপজেলা চেয়ারম্যান হাদী গাজী এই দিনারপুর এলাকার ঐক্য ধরে রেখে বারবার জন প্রতিনিধি হয়েছেন। তাই দিনারপুর পরগনার নতুন ঐক্য এখন রেজা কিবরিয়ার জয়ের পথে নতুন ইতিহাস হবে। এখানে ৪টি ইউনিয়নের প্রায় ৮০ হাজার ভোট রয়েছে। প্রতিটি জাতীয় নির্বাচনে তাদের একতা হবিগঞ্জ-১ আসনে সারা পেলে দেয় এবারও তার ব্যতিক্রম হবে না।

পুটিজুরি ইউনিয়নের “স্বপ্ন যাত্রা” সংগঠনের সাংগঠনিক সম্পাদক এফ আর হারিছ বলেন, আমরা উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে সার্পোট করেছি। আমাদের বিস্বাস আমাদের এলাকার মানুষ শেষ পর্যন্ত ঐক্যবব্ধভাবে ড. রেজা কিবরিয়াকে ভোট দিবে, কারন উনার বিকল্প নেই।

যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক ও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা দেওয়ান আব্দুল মুকাদ্দিম নিয়াজ বলেন, আমরা লন্ডন থেকে প্রায় ৫০/৬০ জন লোক এসেছি স্বইচ্ছায় রেজা কিবরিয়ার পক্ষে কাজ করার জন্য। আমি দিনারপুর এলাকার সন্তান হিসাবে আগামী শনিবার পরগনাবাসী সভা সফলের জন্য কাজ করছি। আমাদের দিনারপুর এলাকার ঐক্য হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয়ে বড় ধরনে প্রভাব পড়বে।

গজনাইপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ বলেন, আমাদের দিনারপুর পরগনার কাছে প্রার্থীতা মুখ্য বিষয় নয়, আমাদের ঐক্যই মুল চালিকা শক্তি। দিনারপুরবাসী এখন দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হচ্ছেন রেজা কিবরিয়াকে ভোট দিতে এই ঘোষনা আগামী শনিবার আসবে ইনশাআল্লাহ। দিনারপুর পরগনাবাসী এর আগেও বিভিন্ন নির্বাচনে ঐক্যবদ্ধতার নজির স্থাপন করেছেন, এবারও ব্যতিক্রম হবে না।

দেবপাড়া ইউনিয়নের ৫ বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আকম ফখরুল ইসলাম কালাম বলেন, আমাদের দিনারপুর পরগনাবাসী সব সময় ঐক্যবদ্ধ ভাবে ভোট দেই। আমরা একটা সিন্ধান্ত নিলে কখনও আমাদের এলাকার মানুষ সেটা অমান্য কনে না। উন্নয়নের জন্য এবার আমরা নতুন শ্লোগান “ দল যার যার, রেজা সবার” এই লক্ষ নিয়েই আগামী শনিবার দিনারপুর এলাকার ৪টি ইউনিয়নের মানুষ ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাক দেয়া হয়েছে।

৭বারে ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান বলেন, আমরা সব সময়ই ঐক্যবদ্ধ ছিলাম, এখনও আছি, দিনারপুর পরগনার লোকজন এর মধ্যে সম্প্রীতি খুবই বেশি।

নবীগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুর উদ্দিন-বীর প্রতীক বলেন, আমরা সিন্ধান্ত নিয়েছি, দিনারপুর এলাকার সন্তান হিসাবে রেজা কিবরিয়ার পক্ষে কাজ করবো। সে বাংলাদেশের একজন সম্পদ, তার মতো গুনিজনকে মুল্যায়ন করা না হলে আমরা অনেক পিছিয়ে যাবো।

ড. রেজা কিবরিয়ার সহধর্মনী সিমি কিবরিয়া বলেন, আমি আসলেই অভিভূত হয়েছি, দিনারপুর এলাকা সাবেক বর্তমান সব জনপ্রতিনিধি ও মুরব্বিরা ড. রেজা কিবরিয়ার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। ড.রেজা কিবরিয়া এলাকায় এসেছেন উন্নয়ন ও সাধারন মানুষের কল্যানে কাজ করার জন্য, এলাকার মানুষ সেটার মুল্যায়ন বুঝতে পেরেছেন তার জন্য আমরা সন্তোষ্ট ও তাদের পরমর্শ আমাদের অকেন কাজে লাগবে এই জন্য তাদের নিকট কৃতজ্ঞা স্বীকার করছি।

এদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা এক্যবদ্ধভাবে এককাট্টা হয়ে দিনরাত রেজা কিবরিয়া পক্ষে প্রচারণা করে যাচ্ছেন। অন লাইনে ও অফ লাইনের প্রচারনায় ব্যাপক ভাবে এগিয়ে আছেন রেজা কিবরিয়া। প্রতিদিন বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডে গ্রামে গ্রামে প্রচারনা করছেন, ড. রেজা কিবরিয়া ও তার স্ত্রী সিমি কিবরিয়া।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]