টাঙ্গাইলের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার একাডেমি মহিলা ফুটবল দল প্র থম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আঞ্চলিক পর্বে দুর্দান্ত জয় পেয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে দলটি।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির মাঠে এ আঞ্চলিক খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোপালপুরের দলটি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় তারা। খেলা শেষে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন মাসুদা পারভীন। সাবেক জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের পরিচালনায় এ পুরস্কার প্রদান করা হয়।
এ জয়ের মধ্য দিয়ে মরহুম ফরহাদ হোসেন তালুকদার একাডেমি মহিলা ফুটবল দল টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দলটির এমন সাফল্যে গোপালপুরের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর