আজ (৭ ফেব্রুয়ারি) আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশ দলকে আন্তর্জাতিক মঞ্চ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। তিনি আজ দুপুর ১টার দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ বিষয়টি জানান।
শফিকুর রহমান বলেন, “আজকের দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে। আমরা সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই ও বিজয়ের আনন্দ দেখতে। কিন্তু আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সঙ্গে কোনো আপোষ নেই। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে ফিরিয়ে নিয়ে যাবো, ইনশাআল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে, গর্ব, শক্তি ও সম্মান নিয়ে।”
শফিকুর রহমান সকল ক্রিকেটপ্রেমীদের উদ্দেশ্যে যুক্ত করেন, “চলো একসাথে গড়ি বাংলাদেশ।”
সাজু/নিএ
সর্বশেষ খবর