ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী এড. আব্দুল আওয়াল তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের বাসরী কমিউনিটি সেন্টারে ইশতেহার উপস্থাপন করেন তিনি।
জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী আব্দুল আওয়াল নির্বাচনী ইশতেহার ঘোষণায় বলেন, সংসদীয় এলাকায় সন্ত্রাস- দুর্নীতি প্রতিরোধে প্রতিটি ইউনিয়নে অভিযোগ বাক্স স্থাপন, এমপির পক্ষ থেকে ২৪ ঘণ্টা জরুরি হটলাইন চালু, প্রবাসী পরিবার সহায়তা ডেস্ক স্থাপন ও আধুনিক মানের জনবান্ধন পৌরসভা নিশ্চিত করতে প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা রয়েছে। এছাড়া ডিজিটাল দারিদ্র্যসূচক নির্ধারণ ও স্বয়ংক্রিয় ভাতা চালু, নামমাত্র মূল্যে জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ মুক্ত ও যোগ্য লোকদের পরিচালনা পর্ষদে নিয়োগ, শিক্ষাব্যবস্থা সহজিকরণ ও ইউনিয়নপর্যায়ে শিক্ষাভাতা, যমুনা সার কারখানা সচল ও দুর্নীতিমুক্ত করণ, বন্ধ জুট মিল চালু, নদীশাসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, বন্ধ ট্রেন চালু ও রেলসেবা নিশ্চিত, চরাঞ্চলের জীবনমান উন্নয়ন, হাটবাজার ও ইটভাটা যুগোপযোগী ব্যবস্থাপনা এবং সড়ক সুরক্ষা বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রতিশ্রুতি দেন।
ইশতেহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার ৩১ দফা রূপরেখাও তুলে ধরা হয়। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এড. আছিমুল ইসলামের পরিচালনায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরী, জেলা জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, উপজেলা জামায়াতের আমির প্রকৌশলী মাসুদ রানা দুলাল, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মনির উদ্দীন, শূরা সদস্য অধ্যাপক শামীম হোসাইন সোহেল, খেলাফত মজলিসের আহ্বায়ক খোরশেদ আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আখতারুজ্জামান সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৮জন নেতা-কর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগদান করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর