বাংলাদেশ জাপানি ভাষা শিক্ষক সমিতির (জালটাব) আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের জাপানি ভাষা শিক্ষকদের ৭২ ঘণ্টাব্যাপী ‘জাপানি ভাষা শিক্ষক প্রশিক্ষণ কোর্স’ শেষ হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে দেশের বিভিন্ন প্রান্তের ২৭ জন জাপানি ভাষার শিক্ষককে সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় জালটাবের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলমের সভাপতিত্বে জাপান ফাউন্ডেশন জাপানি ভাষা বিশেষজ্ঞ মি. তাকেও উযাওয়া, মি. তোমোয়ুকি ফুকুই, আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবছার কামালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রশিক্ষণটি জাপান ফাউন্ডেশনের অনুদানপ্রাপ্ত এবং জাপান দূতাবাস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগিতায় পরিচালিত হয়েছে। ৭২ ঘণ্টাব্যাপী এই হাইব্রীড কোর্সে (৩৬ ঘণ্টা অনলাইন এবং ৩৬ ঘণ্টা সরাসরি) প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আনছারুল আলম, মি. কুনিয়াকি ওকাবায়াশি এবং ড. মো. মনির উদ্দিন। এছাড়া জাপান ফাউন্ডেশনের বিশেষজ্ঞও অতিথি হিসেবে একাধিক সেশন পরিচালনা করে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর