• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২২ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০৬ রাত

নিরপরাধ আওয়ামী নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে: মোয়াজ্জেম হোসেন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ রয়েছে। একটা দলের সবাই খারাপ হয় না। বাংলাদেশে থাকার অধিকার সবার রয়েছে। তাই তাদের প্রতি আগ্রাসী না হওয়ার জন্যও নিজ দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালির বাজার পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তথ্যপ্রযুক্তির যুগে মনিরুল হক চৌধুরীর নির্বাচনী ইশতেহারে আইটি ভিলেজ স্থাপনের কথা বলা হয়েছে, যা অত্যন্ত আশা জাগানিয়া। তিনি আরও বলেন, মনিরুল হক চৌধুরী তার পরিকল্পনায় কোনো বৈষম্য করেননি। তিনি মুসলমানদের গোরস্থানের উন্নয়নের কথা বলেছেন, ঠিক তেমনিভাবে সনাতন ধর্মাবলম্বী মেয়েদের জন্য উন্নত শ্মশানের কথা বলেছেন। খ্রিস্টানদের চার্চে উন্নয়নের কথা বলেছেন। তিনি ক্ষয়স্ক ত্রিপুরা সম্প্রদায় সংরক্ষণের কথাও তার পরিকল্পনায় উল্লেখ করেন।

জামাতের আমিরকে উদ্দেশ্য করে বলেন, গণমাধ্যমে দেখলাম তিনি জনাব তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে আসার আহ্বান জানিয়েছেন। তাকে বলবো আগে আমাদের জাইমা রহমানের সাথে বিতর্ক করে দিতে আসুন, তারপর দেখা যাবে। নির্বাচনের দিন পোলিং এজেন্টের নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমরা যখন হজ্ব পালন করতে যাই আমাদের মা বোনেরা নিকাব খুলে ছবি তুলতে হয়, হজ্বের নিবন্ধন করতে হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মহিলা ভোটারদের মুখমণ্ডল প্রদর্শন করতে হবে। ভোটের দিন কেউ যেন ধর্মের দোহাই দিয়ে এ নিয়ে কোনো প্রকার ঝামেলা সৃষ্টি না করে, দেখি আপনারা সজাগ দৃষ্টি রাখবেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশে এখন অব্দি সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির যে জাতীয় কাউন্সিল হয়েছিল সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা স্লোগান নির্ধারণ করেছিলেন, 'এমন মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত'। বিএনপি আজকে পর্যন্ত সেই ধারার মধ্যেই অব্যাহত আছে। তার মধ্যে অন্যতম সেনানী হচ্ছেন আপনাদের নেতা মনিরুল হক চৌধুরী।

সমাবেশে কুমিল্লা কোটবাড়ি, কালির বাজার ও লালমাই পাহাড় অঞ্চলকে নিয়ে মনিরুল হক চৌধুরীর প্রস্তাবিত আক্তার হামিদ খান স্যাটেলাইট সিটির ধারণা পত্র পেশ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক ড. এম এম শরিফুল করিম। উপস্থিত সকলকে স্যাটেলাইট সিটির অডিও ভিজ্যুয়াল প্রস্তাবনা প্রদর্শন করা হয়। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৬ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা বিভাগ জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোস্তাক মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক হাজী মো. তাজুল ইসলাম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, কালীর বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]