৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ২৪৪ জন নতুন কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাদের দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনারদের অধীনে ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) গত ৩০ নভেম্বরের সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ ফেব্রুয়ারির চূড়ান্ত নিয়োগের প্রেক্ষিতে এই ২৪৪ জন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হলো। বর্তমানে তাদের পদবি হবে শিক্ষানবিশ সহকারী কমিশনার। মাঠ পর্যায়ে প্রশাসনের কাজ শেখার পাশাপাশি তাদের ওপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও অর্পণ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে জানানো হয়, নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তাদের আগামীকাল ৯ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিভাগীয় কমিশনাররা পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে তাদের পদায়ন নিশ্চিত করবেন। এর মাধ্যমে মাঠ প্রশাসনের জনবল সংকট নিরসন এবং প্রশাসনিক কাজে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর