• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪২ সকাল

৪ ঘণ্টার বৈঠক; বিশ্বকাপ নিয়ে যে সিদ্ধান্ত নিল পাকিস্তান বোর্ড

ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। পাকিস্তান সরকার ইতোমধ্যে জাতীয় দলকে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে। তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পাকিস্তানকে রাজি করাতে জোর তৎপরতা শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির অনুরোধে আগামী এক-দুই দিনের মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার-এর খবরে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে চূড়ান্ত নির্দেশনা নেবেন নকভি। এই ম্যাচে অংশগ্রহণ করা হবে কি না, সে বিষয়ে শেষ সিদ্ধান্ত থাকবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের হাতেই।

এদিকে, পুরো পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও পাকিস্তানে আমন্ত্রণ জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান। অভ্যন্তরীণ সূত্র জানায়, আইসিসি, পিসিবি ও বিসিবির মধ্যে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা ওই বৈঠকের পর ডিনারের বিরতি নেওয়া হয়। পরে আলোচনাকে আরও এগিয়ে নিতে স্থান পরিবর্তন করে আবারও বৈঠক শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খজা। সংশ্লিষ্ট সব পক্ষই আলোচনাকে ফলপ্রসূ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ-সংক্রান্ত জটিলতা সমাধানই ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।

অন্যদিকে, দীর্ঘমেয়াদি ক্রিকেট স্বার্থের কথা বিবেচনা করে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডও (ইসিবি) পাকিস্তানকে ভারত-বিরোধী ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা দেয় যে দেশটির জাতীয় দল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না। এ সিদ্ধান্তের পেছনে আইসিসির বিরুদ্ধে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও তুলেছে পিসিবি।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]