আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির ৩ বারের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এর পক্ষে কিশোরগঞ্জে ধানের শীষ প্রতীকের বিশাল মিছিলে হাজার হাজার জনতার ঢল নেমেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত এ মিছিলে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক ভোটার অংশগ্রহণ করেন।
নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই গণমিছিলে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর থেকে আগত হাজার হাজার নেতাকর্মী জেলা সদরের বটতলা পুরাতন স্টেডিয়ামে এসে যোগদেন। এসময় নেতা কর্মীর উপস্থিতি ও সাধারণ মানুষের ঢল প্রার্থীর প্রতি ব্যাপক সমর্থন ও আশাবাদের বহিঃপ্রকাশ হিসেবে ফুটে উঠেছে। এতে উপস্থিত অনেকেই মাজহারুল ইসলামকে হাত উঁচিয়ে যৌথভাবে সমর্থন ও অভিবাদন জানাচ্ছিলেন।
মিছিল শুরুর আগে পুরাতন স্টেডিয়ামে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই নির্বাচনী গণজোয়ার ও সংক্ষিপ্ত সমাবেশে মাজহারুল ইসলাম বলেন, উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের প্রতিশ্রুতির পাশাপাশি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আহ্বান জানান। তাঁকে ঘিরে ভূমিষ্ঠ এই জনসমর্থন বিএনপি শিবিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।
তিনি আরো বলেন,"আপনারা ভোটের মাধ্যমে ধানের শীষকে বিজয়ী করবেন—এই বিশ্বাস আমার আছে। মহান আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন। ফজরের নামাজের পর ভোটকেন্দ্রে অবস্থান নিবেন এবং ভোটগণনা শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে থাকবেন। আমরা সবাই দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে চলবো। সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে। বিজয়ের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ইনশাআল্লাহ।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর