সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী গ্রামের মনিরুজ্জামান দীপুর পুত্র রেজওয়ান আহমেদ রুম্মান (২৬) মায়ের হত্যার কলঙ্ক মাথায় নিয়ে কাশিমপুর কারাগারে কারাবন্দী থাকা অবস্থায় রহস্যজনক ভাবে মৃত্যুবরণ করেছেন। কারাবন্দী থাকাকালে অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠ তদন্ত এবং স্ত্রী হত্যার প্রকৃত খুনিদের শাস্তি দাবি করে সংবাদ সম্মেলন করেছেন রেজওয়ানের পিতা মোঃ মনিরুজ্জামান দিপু।
৮ ফেব্রুয়ারি রবিবার পোতাজিয়া ইউনিয়নের নুকালি গ্রামে মনিরুজ্জামান দীপুর নিজ বাড়িতে সন্তানের জানাজা নামাজের পূর্বমুহূর্তে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রেজওয়ানের বাবা মনিরুজ্জামান দিপু সংবাদ সম্মেলনে বলেন, আমার স্ত্রী হত্যায় আমার সন্তান রেজওয়ান আহমেদ কোনভাবেই জড়িত ছিল না। আমার বিশ্বাস কোন একটি কুচক্র মহল আমার স্ত্রীকে হত্যা করেছে । এই হত্যাকাণ্ডের পর আমার মানসিক চাপের সুযোগ নিয়ে মনগড়া এজাহারে আমাকে বাদী বানিয়ে স্বাক্ষর নিয়ে আমার একমাত্র সন্তানকে আসামি করা হয়। চক্রান্তের শিকার হয়ে আমার একমাত্র সন্তান কারাভোগ করা অবস্থায় ৭ ফেব্রুয়ারি শনিবার অস্বাভাবিক ভাবে মৃত্যু বরণ করেছে। কারাভোগ করা অবস্থায় সন্তানের অস্বাভাবিক মৃত্যুর সঠিক তদন্ত করে ন্যায় বিচারের দাবি জানান দিপু।
এ ব্যাপারে গাজীপুর কাশিমপুর কারাগার-২ এর জেলার আবুল হোসেন জানিয়েছরন, রেজওয়ান আহমেদ রুম্মান এখানে আসার পূর্বে কেরানীগঞ্জ কারাগার থেকেই অসুস্থ ছিলেন এবং এখানে আসার পর তাকে দেখে মনে হতো তিনি আরো মানসিক চিন্তায় ভুগছেন। মানসিক চাপের কারণে তিনি হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। তারপরও রুম্মানের একটি ময়নাতদন্ত করা হয়েছে রিপোর্ট আসলে সঠিক তথ্য জানা যাবে।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রতিবেশী মোঃ জাকির হোসেন, রফিকুল হায়দার পিটার, কে এম আতিকুল ইসলাম, নুকালী গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ রেজওয়ানের পরিবারের সদস্যরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর