• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ রাত

কারাবন্দী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যু

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সফিকুল ইসলাম খান (৩৮) শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০মিনিটের দিকে কারাহেফাজতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তিনি কারাগারে লিভার সিরোসিজ ও হৃদরোগের জটিলতায় বিকেল ৪টায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সফিকুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় গ্রেপ্তার হন। দীর্ঘ সাত মাস কারাগারে বন্দী ছিলেন তিনি।

রাতেই পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে আনা হবে। শনিবার বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছোট ভাই শামীম খান জানিয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]