• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩১ রাত

শেরপুর-২: দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার গোলাম কিবরিয়ার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি বলেছেন, শেরপুর জেলার পাহাড়ি এই জনপদকে আর দুর্নীতিবাজ ও লুটেরাদের হাতে ছেড়ে দেওয়া হবে না। তিনি উপস্থিত ভোটার ও সমর্থকদের উদ্দেশে বলেন, "আপনাদের পবিত্র ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হতে পারলে ন্যায়বিচার ও সুশাসনের মাধ্যমে শেরপুর-২ আসনকে একটি উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবো।"

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ত্রয়োদশ মহান জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার শেষ দিনে নালিতাবাড়ী পৌরশহরের তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

এতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জকসু নির্বাচিত জিএস আব্দুল আলিম আরিফ। এ সময় তিনি বলেন, "আমরা জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ পেয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতায় আমরা চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়বো।"

এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, "শেরপুর-২ আসনে আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় এবং গণভোটে হ্যাঁ ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে হবে।"

এদিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপির সমর্থনে ভোটারের উপস্থিতিতে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

এছাড়া ওই জনসভায় নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেনসহ বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে যোগদানকারীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]