আসন্ন গণভোটে ‘না’ ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আসিফ মাহতাব উৎস। সোমবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
আসিফ মাহতাব বলেন, অনেকেই তাকে জিজ্ঞেস করছেন তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোট দেবেন। বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় তিনি অনলাইনে খুব বেশি সক্রিয় থাকতে পারেননি। তবে বিপুলসংখ্যক মানুষের প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি স্পষ্ট করে জানাচ্ছেন—তিনি ‘না’ ভোট দেবেন।
নিজের অবস্থানের ব্যাখ্যায় তিনি বলেন, জুলাই সনদের ৮৪ নম্বর ধারায় উল্লেখ রয়েছে যে সনদ বাস্তবায়িত হলে বাংলাদেশ ‘ওপেন গভমেন্ট পার্টনারশিপে’ যোগ দেবে। তিনি প্রশ্ন তোলেন, ওপেন গভমেন্ট পার্টনারশিপ কী, জুলাইয়ের আন্দোলনের সঙ্গে এর সম্পর্ক কী, এবং এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার উদ্দেশ্যেই কি সেই আন্দোলন হয়েছিল।
ওপেন গভমেন্ট পার্টনারশিপের কার্যক্রম প্রসঙ্গে আসিফ মাহতাব উৎস বলেন, এই উদ্যোগ মূলত ‘এলজিবিটিকিউ রাইটস’-এর পক্ষে কাজ করে, যা তার মতে জুলাই সনদের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এলজিবিটিকিউ রাইটস বাস্তবায়ন করবে। জুলাই সনদ পাশ হলে তারা বলবে এটা তো পাশ হয়ে গেছে, আপনাকে এখন এলজিবিটিকিউ বাস্তবায়ন করতে হবে।
আসিফ মাহতাব বলেন, আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনি করেন নাই। কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি (এলজিবিটিকিউ) বাস্তবায়ন করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
অন্যান্য... এর সর্বশেষ খবর